গাজীপুরে পোশাক কারখানায় আগুন

%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F %E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় আড়াই ঘণ্টা পর | ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে কারখানার ডাইং ও নিটিং সেকশনের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল হামিদ মিয়া বলেন, ভোগড়া পেয়ারাবাগান এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেড নামের ওই পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন পুরো গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়লে কালিয়াকৈর, টঙ্গীসহ ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ শুরু করে। এরপর সকাল পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

আবদুল হামিদ মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *